বর্তমান ধারাবাহিক গুলো ডিআরপির উপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। টিআরপি যত বেশি তার স্থায়িত্বও তত বেশি। নতুন ধারাবাহিক এসে কেড়ে নিচ্ছে পুরনো ধারাবাহিকের স্থান। এদিকে চ্যানেলে চলছে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার হেরি আর অন্যদিকে নতুন ধারাবাহিক আসার ঝড়।
দর্শক রাও ভীষণভাবে ধারাবাহিকের উপর নির্ভরশীল।পছন্দের তালিকায় জি বাংলার নাম খুবই উল্লেখযোগ্য। মিঠাই নিম ফুলের মধু ইত্যাদি ধারাবাহিকের টিআরপির মান যেমন উৎকৃষ্ট তেমনি দর্শকদের কাছে জনপ্রিয়তা।
একটু ধারাবাহিকই নয় বিনোদন সংলগ্ন সমস্ত সই বেশ পছন্দের দর্শকদের কাছে। যেমন জি বাংলার ডান্স বাংলা ডান্স, সোনার সংসার ইত্যাদি। বর্তমানে ‘প্রোম্যাক্স ইন্ডিয়া রিজিওনার ২০২৩’ বেছে নিল জি বাংলা তিনটি শোকে তাও আবার আলাদা আলাদা কারনের জন্য। সেরা সেরা তকমা দেওয়া হল ধারাবাহিক গুলিকে।
এতদিনের জি বাংলার পরিশ্রম সফলতা পেল। বেস্ট ইভেন্ট দিতে নিয়েছে সোনার সংসার শো-এর প্রমো। বেস্ট ক্যাম্পেইন অ্যাওয়ার্ড জিতে নিল সকলের প্রিয় ‘নিম ফুলের মধু’। এবং আউটস্ট্যান্ডিং মারকেটিং ইনভাইট এর জন্য অ্যাওয়ার্ড পেল দুর্গাপুজোর ক্যাম্পেন।







