সবচেয়ে বড় চোর মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এসে কটাক্ষ খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরন চক্রবর্তীর।
দুর্গাপুরের বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোয় আজ শুক্রবার সন্ধ্যায় অভিনেতা তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন চক্রবর্তী ও আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি আসেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরন চক্রবর্তী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করে নিয়েছেন যে তার বিধায়কেরা কেউ চোর না, সব চুরি তারজন্য করে। সবচেয়ে বড় চোর মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বাংলা সিনেমার নায়ক প্রসেনজিত চট্টোপাধ্যায়কে বিঁধলেন হিরণ। টাকার জন্য বাংলার মহানায়ক জুয়ার বিজ্ঞাপন করছে, মুম্বাইয়ের নায়করা গুটখার বিজ্ঞাপন করছে বলে কটাক্ষ তাঁর।
এছাড় অমিত শাহের সভার প্রশ্ন করা হলে জানান, বাঙালি হিসাবে এটা লজ্জার। সরকার একের পর এক হাইকোর্টের কাছে থাপ্পড় খেয়েও হুশ ফিরছে না।







