ভারতের কোনও মাঠে বিদ্যুত্ সংযোগ ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে, ২০২৩ সালের শেষদিকে এসে এটা ভাবাই যায় না। এমনই এক ঘটনা হচ্ছে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ২০১৮ সালে এই স্টেডিয়াম থেকে বিদ্যুত সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
তারপর থেকে এখনও পর্যন্ত ওই স্টেডিয়ামে তিনটি
আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। এবং শুক্রবার অর্থাৎ আজও ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের ম্যাচটি পুরো জেনারেটরের ভরসায় হবে।
তবে এইভাবে কি কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়? কিন্ত তার পরেও কোনও সমাধান করা হচ্ছে না এই স্টেডিয়ামের তরফ থেকে।







