এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার! মাত্র ৩ বছর বয়সের খুদে ননদের ওপর এত হিংসা! এত রাগ, যে খুন করে দিতে হবে! হ্যাঁ ঠিক শুনছেন এমনটাই ঘটেছে। সেটাও কলকাতা থেকে হাত ছোঁয়া দূরত্বের এক শহরে মাঝখানে। সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় এটাই যে, এই খুন করেছে বাইরের কোনও লোক নয়,
খুন করেছে বাড়িরই বউ। যে কিনা নিজে ওই খুদের দেখভাল করতো। গত বৃহস্পতিবার ঘটেছে সেই খুনের ঘটনা। সেই গৃহবধূ এখন পুলিশের হেফাজতে । এদিনই তাকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সদর মহকুমার হাবড়া্ শহরে। গ্রেফতার হওয়া ওই গৃহবধূর নাম সাথী সিং। বিষ খাইয়ে যে খুদের প্রাণ কেড়ে্ নেওয়া হয়েছে তার নাম সুমি সিং। বয়স মাত্র ৩ বছর।
জানা গিয়েছে, সুমি ছিল ওই পরিবারের সব থেকে ছোট এক সদস্য। তাই তাকে ভালোবাসত সবাই। বছর ৩ আগে সাথী ওই পরিবারের বউ হয়ে আসে। বিয়ের পর থেকে খুদে ননদ সুমিকে দেখভালও করত সাথী। গত বৃহস্পতিবার সকালে সাথী তাঁর পরিবারের লোকজনকে জানায়, সুমি খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা জানান, মৃত্যু হয়েছে খুদের। অস্বাভাবিক মৃত্যুর জেরে সুমির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশই তার দেহ উদ্ধার করে বারাসত হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। পর সেখানে জানা যায়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে খুদে সুমির। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। সন্দেহের তালিকায় চলে আসে সাথীও। চলে টানা জিঙ্গাসাবাদ। আর সেখানেই একের পর এক অসংল্গন উত্তর দিতে থাকে সে। একসময় নিজের দোষ শিকার করে নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু বাড়ির সবাই ও প্রতিবেশীরা এবং আত্মীয়রাও সুমিকে খুব ভালবাসত তাই তা সহ্য করতে পারে না সাথী। শুধুমাত্র হিংসার জেরে সে তিন বছর বয়সি খুদে ননদকে বিষ খাইয়ে খুন করতেও পিছোপা হয়নি। পুলিশের কাছে সাথী স্বীকার করেছে যে, সুমিকে খুন করার জন্য সে সুমিকে নিয়ে এক গুণিনের কাছে গিয়েছিল। গুণিনই তাকে বিষ দিয়েছিল। ঘটনার পর থেকেই সেই গুণিন অবশ্য গা ঢাকা দিয়েছে। পুলিশ এখন তারও সন্ধান শুরু করেছে।
____________________________________________________







