ক্রাইমজেলা

অবৈধ ভাবে ৩৫ বছর ভারতে থাকায় গ্রেফতার বাংলাদেশী মহিলা

একটানা ৩৫ বছর ধরে ভারতে অবৈধ ভাবে বাস করার অপরাধে গ্রেফতার হলো এক ভারতীয় মহিলা। শুধু বসবাস নয় তিনি বিবাহিত এবং পাঁচ সন্তানের মা।

বছর ৫৫র অনিতা দেবী, প্রায় তিন দশক ধরে দিব্য সংসার করছেন ৬০ বছর বয়সী মঙ্গল সেনের সঙ্গে। উল্লেখ্য, গতমাসে তার অসুস্থ মাকে দেখতে বাংলাদেশে যাবার সিদ্ধান্ত নেয়। সেই কারণে অনিতা দেবী দেওরানিয়া থানা আবেদনপত্র জমা দেয়। সেই আবেদন পত্র চেক করতে গিয়েই হলো বিপত্তি।

আবেদন পত্রে মহিলা তাঁর জন্মস্থান বাংলাদেশের যশোর জেলার সহরসা থানার অন্তর্গত নারাইনপুর নাজরান উল্লেখ করা। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারেন ওই মহিলা একজন বাংলাদেশী। গত ৩৫ বছর ধরে তিনি অবৈধভাবে ভারতে বসবাস করছেন।

তদন্তে উঠে আসে অনিতা দাস তার বয়স যখন ২০, বাংলাদেশ থেকে ভারতে আসতেন গৃহকর্মীর কাজ করতে। বাংলাদেশ থেকে ভারতে শ্রমিক নিয়ে আসা এক ব্যক্তি তাঁকে সীমান্তের এপারে নিয়ে আসে। তিনি তখন বেরেলিতে কাজ করতেন। সেই সময় উদয়পুরের মঙ্গল সেনের প্রেমে পড়েন। এরপর দুজনেই বিয়ে করেন। তাদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

তবে, অনিতা দাসের নামে কোনো অপরাধ মূলক কথাবার্তা শোনা যায়নি। উদয়পুর গ্রামে অনিতা দেবীর এক প্রতিবেশী জানান, অনিতা একজন সাধারণ মহিলা এবং বহু বছর ধরে এখানে বসবাস করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.