দেশ

তেলাঙ্গানার শপিং মলে আচমকা আগুন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার কামারেডির আয়াপ্পা শপিং মলে।

বৃহস্পতিবার সকালে তেলাঙ্গানার কামারেডির আয়াপ্পা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তড়িঘড়ি দৌড়ে আসেন। এসে প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে দমকলে খবর দেওয়া হয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও এখানো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী দূর্ঘটনাস্থলে পৌঁছায়। দমকল বাহীনিরা এখনো পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। তবুও সম্পুর্ন ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শপিং মল চত্বর সহ গোটা এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.