আজকালকার দিনে ছোটো পরিবারে বড়ো হওয়া ছেলেমেয়েদের মধ্যে মানুষের সাথে তাড়াতাড়ি মিশে যাওয়ার বা ছোটো ছোটো জিনিস ভাগ করে নেবার প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। আর তারই মাঝে এক অনন্য নজির স্থাপন করলো অঙ্কিত নামের এক বালক।
সম্প্রতি নেট দুনিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সেই চিত্রই ফুটে উঠেছে। ওই অঙ্কিত নামের বালকের বাবা ভি বালাজি। ভিডিওর ক্যাপশনে লেখা আছে ‘সপ্তাহান্তের টুর্নামেন্টে খেলে ৭ হাজার টাকা পুরস্কার জিতেছে অঙ্কিত। তার থেকে আমাদের বাড়ির রাঁধুনি সরোজের জন্য ২ হাজার টাকা দামের মোবাইল ফোন কিনেছে। ছয় মাস বয়স থেকে অঙ্কিতের দেখভাল করছেন সরোজ। বাবা-মা হিসেবে আমি ও মীরা খুব খুশি।’
বালকের এমন কাজে ভীষণ আপ্লুত নেট দুনিয়ার সকলেই। বহুজন বাহবা জানিয়েছে তার এমন কাজে। একজন লেখেন, ‘এই শিশুটি বহুদূর যাবে।’ অন্য একজনের মন্তব্য, ‘অপূর্ব ঘটনা। মা-বাবাকে কুর্নিশ জানাতেই হচ্ছে। এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাদের।’







