দেশ

দাঁড়ির জেরে স্বামী ছেড়ে দেওরের সাথে ফেরার স্ত্রী

বিয়ের ছয় মাসের মধ্যেই সম্পর্কে চরম টানাপোড়েনে দম্পতি। উত্তরপ্রদেশের মেরঠে এক নববধূ স্বামীর দাড়ি পছন্দ না হওয়ায় শেষমেশ দেওরের সাথে ফেরার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সাগির নামে ওই ব্যক্তির অভিযোগ জানায়, বিয়ের কিছু সময় পর থেকেই তাঁর স্ত্রী আরশি তাঁর দাড়ি নিয়ে আপত্তি জানান।
স্ত্রীকে তাকে ক্লিন শেভ থাকতে বললেও সাগির দাড়ি কাটতে নারাজ। তিনি দাড়ি রাখতে পছন্দ করতেন। এই নিয়ে দুজনের মধ্যে প্রায়শই ঝগড়া হত।
তাদের তিক্ততার মধ্যেই সাগির লক্ষ্য করেন, তাঁর ভাই সাবির, যিনি দাড়ি রাখেন না, তাঁর সাথে স্ত্রীর ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অভিযোগ, স্বামীর দাড়ি অপছন্দ আর দেওরের ক্লিন শেভ লুকের জন্য নিয়েই ধীরে দেওরের দিকে ঝুঁকে পড়েন নববধূ আরশি।
সাগির জানিয়েছেন, প্রায় তিন মাস আগে আরশি তাঁর ভাই সাবিরের সাথে বাড়ি ছেড়ে চলে যান। স্ত্রীর ফিরে আসার এতদিন অপেক্ষা করছিলেন স্বামী। কিন্তু আরশি ফিরেননি। বাধ্য হয়ে সাগির পুলিশের দ্বারস্থ হন।
পুলিশে অভিযোগ জানানোর পরই আরশি তাঁর দেওর সাবিরের সঙ্গে বাবার বাড়ি ফেরেন। সেখানে তিনি স্পষ্ট জানান, তিনি আর সাগিরের সঙ্গে সংসার করতে চান না। তিনি সাবিরকেই বিয়ে করবেন।
তবে স্বামীর ‘দাড়ির জন্য ঘর ছেড়েছেন’ – এই অভিযোগ মানতে নারাজ আরশি। পাল্টা তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী সাগির নাকি দৈহিক সম্পর্ক স্থাপনে অক্ষম। এর জেরেই তিনি তাঁর সঙ্গে থাকতে চান না এবং দেওর সাবিরের সঙ্গে নতুন জীবন শুরু করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.