জেলা

হারানো মেয়ের অপেক্ষায় দিন গুনছে পরিবার, কোন পদক্ষেপ নেই পুলিশের

গত সোমবার থেকে নিখোঁজ এক নাবালিকা সহ ২ যুবতী।ঘটনাটি ইংরেজবাজার ব্লকের কোতুয়ালী অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামের।সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি নামক ৩ ব্যাক্তির মেয়ে গত ৭ দিন ধরে নিখোঁজ।বার বার পুলিশের কাছে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা।

২ জন স্কুলে ও ১ জন কলেজে পড়তো। ঘটনার দিন কেউবা স্কুলে কেউবা কলেজে যাবার নাম করে বের হয়ে বাড়ি থেকে। দীর্ঘক্ষণ মেয়ে বাড়ি না ফিরায় সারা রাত ধরে খোঁজাখুঁজি করে পরিবারের লোকেরা। বহু খোঁজাখুঁজির পরও মেয়ের খোঁজ না পেলে শেষমেষ মঙ্গলবার পুলিশের সাহায্য নিতে বাধ্য হয় পরিবারের লোকেরা। কিন্তু ঘটনার ছবি দিন পরও কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে।

এই ঘটনার প্রসঙ্গে এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান সন্দীপ ঘোষ জানান,”পুলিশকে আমার তরফ থেকেও বলা হয়েছে। পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। পরিবারের সঙ্গে আবার গিয়ে কথা বলবো। থানা যদি কোন ব্যবস্থা না নেই পরিবারের লোকজন নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.