*খুব সহজ পদ্ধতিতে গ্যাস সিলিন্ডার বুক করা যাবে হোয়াটসঅ্যাপে*
দ্বিতীয় বৃহত্তম জাতীয় তেল বিপণন সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন গ্রাহকদের সুবিধার্থে মঙ্গলবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস বুকিং চালু করার কথা ঘোষণা করে। গত বছরে ৭১ মিলিয়ন গ্রাহক ছিল এলপিজি ভারত গ্যাসের।কারণে ইন্ডিয়ান অয়েলের পর ভারত গ্যাস দেশের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়াম সংস্থা হিসাবে উঠে এসেছে।
বিপিসিএল জানিয়েছে,মঙ্গলবার থেকে সারাদেশে ভারত গ্যাসের গ্রাহকরা তাদের রান্নার গ্যাস হোয়াটসঅ্যাপের বুক করতেপারবে।বিপিসিএল এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, একটি ব্যবসায়ী চ্যানেল গ্রাহকের সুবিধার্থে whatsapp এ গ্যাস বুকিং পদ্ধতি চালু করেছে।বুকিং করার জন্য মোবাইল নাম্বার থেকে বিপিসিএল স্মার্টলাইন নম্বর- ১৮০০২২৪৩৪৪-এ হোয়াটসঅ্যাপ করে গ্যাস বুকিং করা যাবে।অ্যাপ্লিকেশনটি চালু করার পর বিপিসিএল সংস্থার বিপণন আধিকারিক অরুণ সিংহ বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে গ্রাহকদের সুবিধার্থে। এই পদ্ধতির বুকিং গ্রাহকদের কাজটা আরো সহজ করে তুলবে। বর্তমান প্রজন্মের জন্য যেহেতু হোয়াটসঅ্যাপ একটি অন্যতম বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন, সেহেতু এই প্ল্যাটফর্মটি আমাদের গ্রাহকদের আরো কাছে আনবে’।এলপিজির ইনচার্জ এক্সিকিউটিভ টি টি পিঠাম্বরন বলেছেন, হোয়াটসঅ্যাপে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পড়ে গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে রিফিলের জন্য অনলাইনে পেমেন্ট করার জন্য একটি লিঙ্ক পাবেন। এই পদ্ধতিতে অনলাইন পেমেন্ট গ্রাহক একটি কনফার্ম মেসেজও পাবেন।







