জেলা

আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টায় মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ

প্রশাসন সূত্রে জানা গিয়েছে মূল অভিযুক্ত সুরজিৎ পাত্রকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ। প্রসঙ্গত গত ২৩শে ডিসেম্বর রাতে দাসপুর থানার রামদাসপুরে এক আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বন্ধুর বাড়িতে মদের আসর বসিয়েছিল সুরজিৎ পাত্র সহ কয়েকজন। মদ্যপ অবস্থাতেই পাশের ঘরে শুয়ে থাকা বন্ধুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে সুরজিত পাত্র। এই ঘটনায় মদত দেয় আরেক মদ্যপ মোহন মন্ডল। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত ও তার সাঙ্গাপাঙ্গরা। পরেরদিন অভিযোগ জানানো হয় দাসপুর থানায় কিন্তু আক্রান্ত মহিলার পরিবারের লোকেদের অভিযোগ মূল অভিযুক্তকে পুলিশ আড়াল করতে চাইছে।এর পরই ভাঙচুর চালানোর চেষ্টা করে অভিযুক্তর বাড়িতে আক্রান্ত গৃহবধুর পরিবারের লোকজন। এই কাজে বাধা দিতে গেলে পুলিশের সাথে রীতিমতো খন্ড যুদ্ধ বাধে আদিবাসী পরিবারে সদস্যদের সাথে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে মেডিকেলের জন্য পাঠায় দাসপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.