রাজনীতি

‘দায়ী কেন্দ্রীয় এজেন্সিই’ মন্তব্য দেবাংশুর

রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি-র আধিকারিকরা। হামলা চালানো হয় সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের গাড়ির উপরেও। বেনজির এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ইডি-র উপরই ঘটনার দায় চাপালেন তৃণমূলের রাজ্য সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

প্রসঙ্গত, গতকাল সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল ইডি। দুই ২৪ পরগনা ও কলকাতায় চালানো হচ্ছিল তল্লাশি। সেই তালিকাতেই ছিল দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়ি। সেখানে যেতেই হাজির হয়েছিল নেতার অনুগামীরা। ভেঙে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর গাড়ি।

কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পৌঁছতেই পড়তে হয়েছিল আক্রমণের মুখে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তাঁরা। বাড়ির দরজা বন্ধ দেখে তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করায় তাঁদের ওপর কার্যত ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। যাঁরা আক্রমণ করেছেন বলে অভিযোগ, তাঁরা মূলত শেখ শাহজাহানের অনুগামী বলে সূত্রের খবর। রেশন দুর্নীতির তদন্তেই কেন্দ্রীয় সংস্থা এদিন পৌঁছয় সন্দেশখালির সরবেড়িয়ায়। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শাহজাহানের বাড়ি ছেড়ে চলে যেতে হয় ইডি-কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.