গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ১৮ বছর বয়সী এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে শান্তিপুর বেলঘড়িয়া অঞ্চলে।
স্থানীয় সূত্রে খবর, নদীয়ার করিমপুরের স্বপ্না বিশ্বাস নামে বছর ১৮ এক যুবতীর সাথে দু বছর আগে শান্তিপুর বেলঘড়িয়া অঞ্চলের এক যুবকের প্রেম করে বিবাহ হয়। এরপর তাদের ফুটফুটে এক সন্তান হয়। প্রতিবেশীদের দাবি, স্বামীর অল্প রোজগারের কারণে প্রায়সই সংসারে অশান্তি লেগে থাকতো। তাদের পাঁচ মাসের সন্তান রয়েছে।
স্বপ্নার বাবার বাড়ির দাবি, রাতে তারা জানতে পারেন তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তত্ক্ষণাত্ তারা ছুটে এসে মেয়ে শ্বশুরবাড়িতে এসে দেখেন মেয়ে বাথরুমে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এদিকে প্রতিবেশীদের অনুমান, অল্প রোজগারের কারণে প্রায়সই সংসারে অশান্তি লেগে থাকায় সেই কারণে এই ঘটনা ঘটতে পারে। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। তবে আদৌ কি কারণে গৃহবধূ আত্মহত্যার রাস্তা বেছে নিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দুই পরিবারের কাছ থেকে।







