আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪। নির্বাচনের প্রস্তুতির জন্য আজ সারাদিন ধরে দফাই দফায় বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটারে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষ হওয়ার পরেই বিকেল চারটে কালীঘাটে ও এক বিশেষ বৈঠক রয়েছে তার। এবং এই বৈঠকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিকেল চারটায় কালীঘাটের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছাড়াও সংগঠনের দায়িত্বে থাকা সকলকেই। প্রসঙ্গত টানা ২ বছর ধরেই তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যাচ্ছে। সেই গোষ্ঠী দ্বন্দ্ব মেটানোর কথা বারবার বলেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন চিন্তার বিষয় ২০২১ বিধানসভা নির্বাচনে ঘাটাল ও মেদিনীপুরের বিশাল সংখ্যক ভোট হারিয়েছে তৃণমূল।
ঘাটালে দল গুলির নির্বাচনের ফল:-
তৃণমূল কংগ্রেস – ৭,১৭,৯৫৯
বিজেপি – ৬,০৯,৯৮৬
বামফ্রন্ট – ৯৭,০৬০
কংগ্রেস – ৩২,৮৩৯
অন্যান্য – ১৭,১৬৪
মেদিনীপুর
তৃণমূল কংগ্রেস – ৫,৯৬,৯৯০
বিজেপি – ৬,৮৭,৫৮১
বামফ্রন্ট – ৬২,৪০৬
কংগ্রেস – ২০,৮৪৫
অন্যান্য – ৩০,০১৭
বিশ্বস্ত জায়গা গুলিতে ধীরে ধীরে এগিয়ে আসছে বিজেপি। সেজন্যই বিশেষ বৈঠকের আয়োজন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







