রাজনীতি

আজ পূর্ব মেদিনীপুরে জোড়া সভা তৃণমুলের

আজ পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি লোকসভায় প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন প্রথমে তৃণমুল নেত্রী জনসভা করবেন হলদিয়া বিধানসভা এলাকায়। সেখানে প্রচার করবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।এই কেন্দ্রে দেবাংশুর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অপরদিকে এদিন হলদিয়ার পর কাঁথিতে যাবেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে একটি রোড-শো করবেন তিনি।এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন সৌমেন্দু অধিকারী।আগামী ২৫ মে নির্বাচন এই দুই আসনে।

অন্যদিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটিমাত্র প্রচারসভা রয়েছে।বিষ্ণুপুর লোকসভায় তিনি প্রচার সারবেন। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সুজাতা মণ্ডল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থীর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। বৃহস্পতিবারের সভা কেন্দ্র করে দলের কর্মী, সমর্থকদের উৎসাহ তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.