রিভার কমিশনের দাবী জানিয়ে ভুটানকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যয়ের ! তাঁর দাবী , ”ভুটানের জলে এত বড় ক্ষতি হয়েছে। ওদের ক্ষতিপূরণ দিতে হবে।” উল্লেখ্য , পুরোপুরি ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রীও সেখানেই রয়েছেন। নাগরাকাটার দুর্গতদের সাহায্যের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়েছেন। মৃতদের পরিবারের একজন করে পেয়েছেন হোমগার্ডের চাকরি এবং ৫ টাকার আর্থিক সাহায্য। মমতা এদিন নিজের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন দুর্গতদের।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন , ”অনেকদিন ধরে রিভার কমিশনের দাবি জানিয়ে আসছি। কেন্দ্র গুরুত্ব দেয়নি। ১৬ অক্টোবর নয়াদিল্লিতে বৈঠক আছে। আমি আমাদের প্রতিনিধি পাঠাব।” বৈঠকে ইন্দো-ভুটান রিভার কমিশনের দাবি তোলা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায় , উত্তরবঙ্গে এই ভয়ানক বিপর্যয় ঠেকানো যেত, কিন্তু কেন্দ্রের উদাসনীতায় তা সম্ভব হয়নি।
এদিন ভুটানকে দায়ী করে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো । উল্লেখ্য , এর আগেও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে, ”ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্যান মেড বন্যায় এতগুলো প্রাণ গেল।”







