খাল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ। টানা তিনদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো দেহ। মৃত যুবকের নাম বিশ্বজিত্ মন্ডল(১৮)। মৃত যুবকের বাড়ি মুকুন্দপুর বোঝেরহাট এলাকায়।
সূত্রের খবর, চলতি মাসের ১০ তারিখ পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মৃত ওই যুবক। সেখানে শীতলা পুজোর মেলা দেখতে গিয়ে কয়েকজন যুবকের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে ওই যুবক। এরপরই তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তারপর থেকেই নিখোঁজ ছিল ওই যুবক। ঘটনার দিনই প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ করা হয়।
অবশেষে তিনদিন বাদ খিজ পাওয়া গেলো ওই মৃত যুবকের। শুক্রবার সকালে প্রগতি ময়দান থানার অন্তর্গত চৌবাগা খাল থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
সূত্রের খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জলে ডুবে মৃত্যু হয়েছে ওই যুবকের বলেই উল্লেখ আছে। তবে মৃত যুবকের বাড়ির লোকের অভিযোগ তাকে পিটিয়ে খুন করা হয়েছে। সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোক।







