সম্ভবত বাংলাদেশে থেকে ২০১৪ সালের পরে যারা এদেশে এসেছে তাদেরই চিঠি আসছে বলে মনে করা হচ্ছে। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন সহ নিধিপতা,গোবিন্দপুর,টুঙ্গী,কাদিপুর সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিসের মারফত আসে এটি। গতকালই এসে হাজির হয়, আধার কার্ড ডিএক্টিভেট করার চিঠি।
তার কারণ বশত এই সকল মানুষজন ব্যাংকে থেকে টাকা তুলতে পারছে না। রেশন থেকে বঞ্চিত হয়ে,বলছে ছেলে মেয়ে নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই,১৪-১৫ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন ভারতে। সরকার আধার দিলো কেনো, আবার ডিএক্টিভেট কেনো করলো?
এ বিষয়ে শাসকদল জানিয়েছে, বিজেপি কেন্দ্র সরকার এর চক্রান্ত দলীয় সিদ্ধান্ত যা হবে তা মানুষের কাছে পৌঁছে দেবো। অপর দিকে বিজেপি নেতৃত্ব বলছে, ভয় পাওয়ার কিছু নেই,২০১৪ সালের পরে যারা ওপার থেকে এসেছে তাদের নাগরিত্ব দেওয়া হবে,তার প্রক্রিয়াও শুরু হয়েছে।







