মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা করলেন দিঘায় জগন্নাথের মন্দির কে নিয়ে।তিনি বলেন, ‘মূর্তি তৈরি হয়ে চলে এসেছে। তিনি এমনই বার্তা দেন পূর্ব মেদিনীপুরের সভা থেকে। রাজ্য সরকারের পক্ষ থেকে দীঘায় সার্বিক উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীঘায় তৈরি হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দির।
এই মন্দির তৈরি হচ্ছে একেবারে সমুদ্র সৈকতের লাগোয়া। যার খরচ কয়েক কোটি টাকা। বাংলার মুখ্যমন্ত্রী এই কথাই ঘোষণা করলেন তমলুকের সভা থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ জানালেন নির্মীয়মান জগন্নাথ মন্দিরের মূর্তি তৈরি হয়ে গিয়েছে।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একদম পুরীর মন্দিরের মতো তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির।ঠাকুর তৈরি হয়ে চলে এসেছে। পুরীর মূর্তিটি নিমকাঠের তৈরি। আমাদের মূর্তি মার্বেল দিয়ে তৈরি। সামান্য তফাত তো থাকবেই।’
দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার ফলে পর্যটন কেন্দ্র হিসাবে পর্যটকদের কাছে দীঘার গুরুত্ব আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।২০১৮ সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করার। আর এই মন্দিরে নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। একটু একটু করে চলতে থাকে মন্দির নির্মাণের কাজ।







