শিবরাত্রিতে যাত্রীর চাপ সামলাতে বিশেষ ট্রেন পরিষেবা পূর্বরেলের ৷ শুক্র ও শনিবার একজোড়া বিশেষ ট্রেন চলছে হাওড়া-তারকেশ্বরের মধ্যে ৷ এই ইএমইউ ট্রেনগুলি সমস্ত স্টেশনে থামবে বলে জানানো হয়েছে পূর্বরেলের পক্ষ থেকে ৷
তারকেশ্বরের শিবরাত্রি মেলা বাংলার বৈচিত্র্যময় ধর্ম-সংস্কৃতির এক উৎকৃষ্ট নিদর্শন। এই ব্রত পালনের জন্য তারকেশ্বর ধামে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের আগমন ঘটে ৷ মহাদেবকে সন্তুষ্ট করে তাঁর কৃপালাভের আশায় দূর-দুরান্ত থেকে ভক্তরা ভিড় করেন তারকেশ্বর মন্দিরে ৷ তাই বিশেষ ট্রেন ঘোষণা করে যাত্রীদের স্বাচ্ছান্দ্য দিতে এই উদ্যোগ পূর্ব রেলের ৷
শুক্র ও শনিবার হাওড়া ডিভিশনে এই স্পেশাল ট্রেন পরিষেবা পাবেন যাত্রীরা। ট্রেন টি হাওড়া থেকে ২:৪৫ মিনিটে যাত্রা করবে এবং বিকেল ৪:১৪ মিনিটে তারকেশ্বর পৌঁছাবে। ফিরতি পথে তারকেশ্বর থেকে বিকেল ৪:৪০ মিনিটে ছাড়বে হাওড়া স্টেশন ঢুকবে সন্ধ্যা ৬টায়।







