রাজ্য

SIR List Update 2026: অবশেষে বাদ যাওয়া নামের পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন

দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার প্রকাশিত হল এসআইআর-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। প্রায় দেড়দিনের জল্পনার পর কমিশন সূত্রে জানা গেল বড়সড় তথ্য—মোট ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বিচারাধীন তালিকা থেকে। তার মধ্যে প্রায় ৪০ শতাংশ, অর্থাৎ ১৩ লক্ষ নাম নতুন করে বাদ পড়েছে।

আগেই জানা গিয়েছিল, বিচারাধীন তালিকায় ছিল প্রায় ৬০ লক্ষ নাম। সেগুলি খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। এরপর ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষের বেশি নাম বাদ যায়। নতুন ডিলিশন মিলিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত ৭৬ লক্ষ নাম বাদ পড়েছে।

মঙ্গলবার প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে ১০ লক্ষ নাম। তবে এই ১০ লক্ষের মধ্যে ঠিক কতজন ডিলিশন লিস্টে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে কমিশন সূত্রে খবর।

নির্বাচন কমিশন প্রতিদিন নতুন তালিকা প্রকাশ করবে কি না, তা নিয়েও চলছে পর্যালোচনা। যদিও সূত্রের দাবি, আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে—তবে কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

রাজ্যের ভোটের আবহে এই বিশাল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ ও রাজনৈতিক তরজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.