কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ।আর সামনেই আসছে রঙে মেতে ওঠার দিন অর্থাৎ দোল উৎসব। এবার ২৫ শে মার্চ দোল উৎসব। আর কিছুদিন পর থেকেই দোকান, বাজার ভরে উঠবে বিভিন্ন রঙের আবিরের বাহারে। আর এই আনন্দ উৎসবে যাত্রী পরিষেবার কথা চিন্তা করে ভারতীয় রেল বাড়তি ট্রেন চালাবে। ২৫ শে মার্চ পূর্ব রেল বিশেষ ছটি ট্রেন চালাবে।
ট্রেনগুলি চলবে শিয়ালদহ-গোরক্ষপুর, শিয়ালদহ-গয়া, শিয়ালদহ-পুরী, কলকাতা-জয়নগর, মালদহ-আনন্দবিহার, মালদহ-বালসাদের মধ্যে।
২২ মার্চ সন্ধে সওয়া ছ’টায় ছাড়বে শিয়ালদহ থেকে গোরক্ষপুরের ট্রেনটি।
২৪ শে মার্চ শিয়ালদহ থেকে গয়ার ট্রেনটি ছাড়বে রাত সওয়া ন’টার সময়ে।
২৮ শে মার্চ রাত ১১.৫০ মিনিটে শিয়ালদহ থেকে পুরীর ট্রেনটি ছাড়বে।
২২ মার্চ রাত ১১.৫৫ মিনিটে কলকাতা থেকে জয়নগরের ট্রেনটি ছাড়বে।
২৫ মার্চ সকাল সাড়ে ন’টার সময় মালদহ থেকে ছাড়বে আনন্দ বিহারের ট্রেনটি।
২৪ ও ৩১ মার্চ সকাল সাড়ে ন’টার সময় মালদহ থেকে বালসাদের ট্রেনটি ছাড়বে।







