লোকসভা নির্বাচনের পূর্বেই বৃহৎ সিদ্ধান্ত। এবার রাজ্য পুলিসের ডিজির দায়িত্ব পেলেন বিবেক সহায়। উল্লেখ্য, রাজীব কুমারকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিকল্প তিনটি নাম চায় নির্বাচন কমিশন। আজ বিকেল ৫টার মধ্যে সেই প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে। উক্ত সময়সীমা মেনেই রাজীবের জায়গায় ডিজি পদে তিনটি নাম জমা দেওয়া হয়। সংশ্লিষ্ট তালিকার প্রথম নাম বিবেক সহায়কে রাজ্যের পরবর্তী ডিজির দায়িত্ব দেওয়া হল কমিশনের তরফে।
এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানায় জাতীয় নির্বাচন কমিশন। একাধিক অভিযোগের ভিত্তিতেই আসন্ন লোকসভা ভোটের আগে রাজীব কুমারকে সরানো হল বলেই দাবি রাজনৈতিকমহলের।
বিশেষভাবে উল্লেখ্য, বিশেষ করে সন্দেশখালির ঘটনায় পুলিসের ভূমিকা প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করেন বিরোধীরা। এছাড়াও কলকাতায় এসে রাজীব কুমারকে সতর্ক করে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ঘটনা যথেষ্ট আলোড়ন ফেলেছিল রাজনীতিতে।







