জেলা

রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন মালদার তৃনমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

দলীয় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে পুরাতন মালদা পৌরসভার একাধিক ওয়ার্ডে ভোট প্রচার করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় ছুটির দিনে প্রচারে ব্যাপক ঝড় তুললেন তিনি। জোরকদমে ভোট প্রচার করেন পুরাতন মালদা পৌরসভা এলাকায়। এদিন তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়িতে পা রাখা মাত্রই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলাদা উৎসাহ দেখা যায় । গলায় মালা পরিয়ে স্বাগত ও অভিনন্দন জানান তৃণমূলের নেতৃত্বরা। এরপর তিনি বিভিন্ন মানুষজনের সাথে জনসংযোগ করেন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। এদিন সঙ্গে ছিলেন পুরাতন মালদা পৌরসভার পুর প্রধান এবং উপ পুর প্রধান কার্তিক ঘোষ এবং শফিকুল ইসলাম এছাড়াও সঙ্গে ছিলেন তৃণমূল নেতা বিভূতি ভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা, বৈশিষ্ট্য ত্রিবেদী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.