নদিয়ার কৃষ্ণনগর থেকে আমগাটা নতুন রেললাইন তৈরির কারণে রেল কর্তৃপক্ষের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের প্রধান রাস্তাউ। সমস্যায় নদীয়ার কৃষ্ণনগর শরৎপল্লী এলাকার প্রায় দুই হাজার মানুষ। রাস্তার প্রধান মুখ বন্ধ না করে একটি ক্রসিং করে দেওয়ার দাবিতে এদের রেললাইনের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করল শরৎপল্লী এলাকার বাসিন্দারা। উল্লেখ্য দ্রুত গতিতে চলছে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন রেল লাইন তৈরির কাজ। সেই কারণেই রেল কর্তৃপক্ষের তরফে গার্ড ওয়াল দিয়ে বন্ধ করা হয়েছে বিভিন্ন রাস্তার মুখ। শরৎপল্লী এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আমগাটা রোড। এখান থেকে প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। শুধু তাই নয় হাসপাতাল থেকে শুরু করে স্কুল-কলেজে ছাত্র-ছাত্রী তে যাতায়াতের রাস্তা ওই একটি। তারা যদি নবদ্বীপ রোডে না উঠতে পারে তাহলে সমস্যায় পড়বে আগামী দিনে। বিক্ষোভকারীদের দাবি রেল কর্তৃপক্ষের তরফে একটি সার্ভিস রোড তৈরি করল তা এখনো সম্পূর্ণ করতে পারেনি। শুধু তাই নয় রেললাইনের পাশে যে ড্রেন তৈরির কাজ শুরু হয়েছিল সেটাও এখনো অসমাপ্ত হয়ে রয়েছে। তার আগেই এই গার্ড ওয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারা। শরৎপল্লী বাসিন্দাদের অভিযোগ অবিলম্বে সার্ভিস রোডের কাজ সম্পন্ন করে একটি ক্রসিং করে দিতে হবে। যাতে তারা ঠিকভাবে চলাচল করতে পারে।
Read Next
November 3, 2026
নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
November 1, 2026
আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ! মগরা থেকে গ্রেফতার চার, উদ্ধার ২টি পিস্তল ও ৪ লক্ষ টাকা
October 31, 2026
ছাদে নিয়ে গিয়ে অবোধ শিশুকে নির্যাতন! পকসো আইনে গ্রেফতার চল্লিশোর্শ্ব অভিযুক্ত অর্জুন সর্দার
October 31, 2026
রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
Related Articles
Check Also
Close
-
পেট্রোল পাম্পে কর্মচারীদের উপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের উপরNovember 7, 2024







