জেলাদেশবিদেশ

পহেলগাঁও এর জঙ্গীদের নিকেশ করা গেছে , নাকি তারা পাকিস্তানে পালিয়ে গিয়েছে ! বিদেশসচিবকে প্রশ্ন তৃণমূল সাংসদের

পহেলগাঁও হামলা এবং তার প্রত্যঘাতে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে সোমবার সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করেন বিদেশসচিব বিক্রম মিশ্রী। এই বিষয় যাবতীয় প্রশ্নের উত্তরও দেন তিনি । শাসক এবং বিরোধী দলের প্রতিনিধিরাও এই কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন । কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বেই আয়োজিত হয়েছিল এই বৈঠক । এই বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন , দলের সেনাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

জানা গিয়েছে, এই বৈঠকে পহেলগাঁও হামলা নিয়ে কৌশলী প্রশ্ন করেন ডায়মন্ড হারবারের সাংসদ । বিক্রম মিশ্রীকে অভিষেকের প্রশ্ন , “পহেলগাঁওয়ে ওই চার জঙ্গি কীভাবে ঢুকল? তাদের কি নিকেশ করতে পেরেছে সেনা? যদি না করতে পারে, তাহলে তারা এখন কোথায় রয়েছে, সেই নিয়ে সরকারের কাছে কি কোনও তথ্য আছে? নাকি একেবারে পাকিস্তানেই পালিয়ে গিয়েছে ওই জঙ্গিরা?”

যদিও অভিষেকের প্রশ্নে বিদেশসচিব কোনো উত্তর দেননি বলেই খবর । মূলত , ভারত প্রত্যাঘাতে একাধিক পাক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে । কিন্তু কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত পহেলগাঁওয়ে হামলা চালানো সেই TRF জঙ্গিদের নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি আর তা নিয়ে বিদেশসচিবের দিকে প্রশ্ন ছোড়েন অভিষেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.