রাজা কৃষ্ণচন্দ্র রায় যখন তার সভা পরিষদ নিয়ে ইংরেজদের সঙ্গে বিভিন্ন আলোচনায় বসে ছিলেন তখন সব থেকে বিরোধিতা করেছিলেন গোপাল ভাঁড়। আর তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ইতিহাসটা অমৃতা রায় কে জিজ্ঞাসা করুন? রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের আঁতাত নিয়ে রাজবংশকে কটাক্ষ করলেন তৃণমূল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেন এর পিছনে কি রহস্য রয়েছে সেই রহস্য পারলে অমৃতা রায় উদঘাটন করুক। উল্লেখ্য কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল পুনরায় প্রার্থী করেছে প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে। অন্যদিকে দীর্ঘ জল্পনার পর বিজেপি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবধূ অমৃতা রায়কে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এবার সেই রাজ পরিবার নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেন, যিনি ভারতবর্ষে ব্রিটিশদের সাহায্য করেছিলেন এখন তার নাম নিয়ে প্রচার করছেন।। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আগে রাজা প্রজাদের উপর অত্যাচার করত। সেই সব দিন এখন পার হয়ে গেছে। মানুষ এখন রাজার শাসন চাইছে না।। দেশে গণতন্ত্র এসেছে। সেখানে দাঁড়িয়ে তার ইতিহাস নিয়ে প্রচার করা মানে সব থেকে বড় সর্বনাশের কথা। পাশাপাশি তিনি বলেন রাজা কৃষ্ণচন্দ্র তার সভা পরিষদের সদস্যদের নিয়ে ব্রিটিশদের সঙ্গে আলোচনায় বসেন। সেই আলোচনাই ঠিক হয় ব্রিটিশদের হয়ে লড়াই করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। সেখানে প্রতিবাদ করেছিলেন গোপাল ভাঁড়। আর সেই প্রতিবাদ করার পরেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিজেপির বর্তমানে যিনি প্রার্থী সেই অমৃতা রায় কে জিজ্ঞাসা করুন যাতে ইতিহাসটা উদঘাটন করা যায়।
Read Next
November 16, 2026
ভিত্তিহীন বয়ানে বিদেশি নেতার সায়! ‘ভারত সামিট’ ঘিরে কংগ্রেসকে তীব্র আক্রমণ বিজেপির
November 16, 2026
নাম ও প্রতীকের লড়াইয়ের মাঝেই সাসপেন্ড ঋতব্রতদের এক্স অ্যাকাউন্ট, মমতা শিবিরের বিরুদ্ধে অভিযোগ
November 16, 2026
‘বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হত’, রত্নার মন্তব্যে অস্বস্তি! সমালোচনায় অর্জুন সিং, দিলীপ ঘোষও
November 15, 2026
আসন সমঝোতায় জট? ইউপি বিধানসভায় ১৮১টি আসন দাবি করেছে কংগ্রেস, প্রকাশ্যে আনলেন অখিলেশ
November 14, 2026
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের, থানার বাইরে তৃণমূল-বিজেপির স্লোগান যুদ্ধ
November 14, 2026
২৪ ঘণ্টার মধ্যেই সুর বদল প্রসূন বন্দ্যোপাধ্যায়ের! মমতার তৃণমূলে ফেরার জল্পনায় জল ঢাললেন হাওড়ার সাংসদ
Related Articles
Check Also
Close







