অফবিট

ক্যান্সার নিয়ে দুশ্চিন্তা!প্রতিদিনের মেনুতে রাখুন এই খাবারগুলি

ক্যানসার, নেই কোনও অ্যানসার! চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতির পরেও ক্যানসার নিয়ে এমন আপ্তবাক্য শুনতে হয় আজও। কিন্তু রোজকার ডায়েটে কয়েকটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য যোগ করলে শুধু সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয় তাই নয়, ক্যানসারের ঝুঁকিও কমে যায়।

রোগ প্রতিরোধী উচ্চ অ্যান্টি-অক্সিডেন্ট (কোষকে রক্ষা করে এমন যৌগ) যুক্ত খাবারগুলি অক্সিডেন্ট (কোষের ক্ষতি করে এমন যৌগ) এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগগুলির বিরুদ্ধে লড়াই করে এবং ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

আঙুর -রেসভেরাট্রোল নামে একটি যৌগ পাওয়া যায় আঙুরে। রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ইনফ্লেমটরির মতো গুণাগুণও। রেসভেরাট্রোল কোষকে ক্যানসারের হাত থেকে রক্ষা করে।
টম্যাটো- টম্যাটোতে আছে ক্যারোটিনয়েড। এটাই টম্যাটোকে লাল করে তোলে। পাশাপাশি এই যৌগই লড়াই করে ক্যানসারের বিরুদ্ধে। টম্যাটোয় থাকা লাইকোপিনও একটি ক্যানসার প্রতিরোধী যৌগ। রান্না করার সময় টম্যাটোর সঙ্গে অ্যাভোকাডো, বাদাম বা জলপাই তেল যোগ করলে শরীর আরও বেশি পুষ্টি পায়।
রাজমা- রাজমায় থাকে ক্যানসার প্রতিরোধী গুণ। এতে ফাইটোকেমিক্যাল থাকে। কোষকে ক্যানসার থেকে রক্ষা করে। গবেষণা বলছে, টিউমারের বৃদ্ধি রুখে দিতে সক্ষম রাজমা।

ব্রকোলি- সালফোরাফেনের সবচেয়ে সমৃদ্ধ উৎস ব্রকোলি। ক্যানসার প্রতিরোধে কাজ করে এই যৌগ। গবেষণায় দেখা গিয়েছে, সালফোরাফেন ৭৫ শতাংশ ক্ষেত্রেই ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি রুখে দেয়। তাছাড়া এতে থাকা গ্লুকোরাফানিন ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু মেরামত করে। শুধু ক্যানসার নয়, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমায় ব্রকোলি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটা উপকারী খাবার। বাঁধাকপি থেকে ফুলকপির মধ্যেও ক্যানসার প্রতিরোধী গুণ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.