জেলা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, তদন্তে পুলিশ

আত্মীয়র বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ি আশ্রম বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবক সহ আর একজন বাইকে করে তপন থানার অন্তর্গত ধুন্দিপাড়া থেকে গঙ্গারামপুর থানার অন্তর্গত প্রাণসাগরে এক আত্মীয়ের বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ঐ তিন যুবক।ফুলবাড়ী আশ্রম এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে।
এরপর স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই তারা ফুলবাড়ী ফাঁড়ির পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আর একজনের অবস্থার অবনতি হতে থাকলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে মৃত যুবকের নাম রবি ওরাও(৩২) ও জয় ওরাও(১৮)। তাদের দুজনের বাড়ি তপন থানার অন্তর্গত ধুন্দিপাড়া এলাকায়।
মঙ্গলবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ দুই পরিবারে শোকের ছায়া নেমে আসার পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.