রাজনীতিরাজ্য

জেলই বৃদ্ধাশ্রম হবে, বাকি জীবন সেখানেই কাটাতে হবে’ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ঘোষবাবুর

নিজের তৈরি ‘পিচে’ ফের প্রার্থী হওয়ার সুযোগ পাননি তো কী? লোকসভা কেন্দ্র পাল্টালেও চেনা রূপে ফিরেছেন দিলীপ ঘোষ। নজিরবিহীনভাবে একের পর এক কুবক্তব্যে রেকর্ড ভাঙছেন বিজেপির প্রক্তন রাজ্য সভাপতি। আবারও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ তাঁর।বলেন,’জেলই বৃদ্ধাশ্রম হবে, বাকি জীবন সেখানেই কাটাতে হবে।

রাজ্যে ইডি সিবিআই-এর তৎপরতা নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার কাছে বাড়িও যা, জেলও তাই। জেলে গেলে একটু বিশ্রাম পাবো।’আর এই প্রসঙ্গে বুধবার দিলীপ ঘোষ তোপ দাগেন, “এই সুযোগও ওনার কাছে আসবে। ওটাই বৃদ্ধাশ্রম হবে। ওখানেই বাকি জীবন কাটাতে হবে।’

নির্বাচনের প্রচার করতে গত রবিবার বিকালে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন আলিপুরদুয়ারে। চলসায় যাওয়ায় পথে তাঁকে উদ্দেশ্য করে বিজেপির পথসভা থেকে চোর-চোর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার ফলে ক্ষুব্ধ উগড়ে দেন মঙ্গলবার ময়নাগুড়ির সভায় মমতা।বলেন, ‘এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর-চোর-চোর! সুযোগ থাকলে জিভটা আমি কেটে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না-থাকলেও আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। আর এই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তাঁর মতে, “আর কিছুই করতে পারবেন না। মানুষই এবার জুতো লাঠি, ছ্যাঁটা দেখাবে। ৪০-৪৫ বছর রাজনীতি করার পর চোর স্লোগান শোনার চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে!’

বুধবার দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এবিএস এর স্পটিং মাঠে যান দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের সন্মুখীন হয়েই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপি প্রার্থী। তারইসঙ্গে এই রাজ্য সরকার নয়, আদালত চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সারা দেশ রাম নবমী পালন করলেও পশ্চিমবঙ্গে আদালতের অনুমতি আনতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.