যে সকল তৃণমূল নেতারা চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়েছে তাদের কলার ধরে টেনে বের করার মন্তব্য করলেন ঘোষবাবু।
মঙ্গলবার তিনি বলেন,প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে অর্ধেক লোককে দিয়েছে, অর্ধেক লোককে দেয়নি। যারা চাকরি পায়নি তাদের টাকা গেছে। আর যারা চাকরি পেয়েছিল, তাদের টাকাও গেল, চাকরিও গেল, এখন বাবার জমি বিক্রি করে ১২ পার্সেন্ট সুদ-সহ টাকা ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জি হাইকোর্ট-সুপ্রিমকোর্ট দেখাচ্ছেন। আমার বক্তব্য, উনি এ সব না করে ওঁর নেতাদের বলুন সুদ-সহ টাকা ফেরত দিয়ে দিতে। যাদে ওই ছেলে-মেয়েগুলো কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে পারে। আর না হলে ওই চাকরিহারাদের বলব, আসুন আমরা গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা ঘরে ঢুকে ওই টিএমসি নেতাদের কলার ধরে টেনে ঘরের বাইরে নিয়ে আসুন।”
সোমবার রাজ্যে এস এস সি মামলাকে কেন্দ্র করে রায় দেন কলকাতা হাইকোর্ট। তার কারণে ২০১৬ সালের প্যানেল থেকে প্রায় চাকরি গেছে ২৫,৭৫৩ জনের। তারপরেই কড়া ভাষায় বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। আজ হনুমান জয়ন্তী।সাতসকালে গদা কাঁধে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি-জোন বয়েজ ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। এসএসসি কাণ্ডকে ঘিরে
রীতিমতো মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন তিনি।
এদিন তিনি বলেন, “যতক্ষণ কোর্টের রায় ওঁর পক্ষে যাচ্ছে ততক্ষণ রায় ভাল। ওঁর বিরুদ্ধে গেলেই আর রায় মানবেন না। নির্বাচন কমিশন ওঁকে জেতালে ঠিক আছে, না জেতালেই ভুল। উনি অপকর্ম করবেন, ফল তো পাবেন, এখানেও পাবেন, ভগবানের কাছেও পাবেন। ১২ বছর ধরে পশ্চিমবঙ্গের সব দপ্তর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। যে পরীক্ষা দিল না পাস করল না সেই যদি চাকরি করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হয়েছে। আর ক্ষতি না হোক সেটাই আমরা চাইব।”
সন্ত্রাসবাদীরা অভিষেককে নিশানা করছে বলে যে খবর প্রকাশ হয়েছে সে বিষয়ে দিলীপবাবু বলেন,তৃণমূল দলটাই সন্ত্রাসবাদীদের আখড়া। ওরা শাহজাহানের মতো সন্ত্রাসবাদীদের দলেই পুষে রেখেছে। কে ওদের বাইরে থেকে নিশানা করবে। পুলিশকে দিয়ে সব নাটক করানো হচ্ছে”।







