বসিরহাটের হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে শনিবার সকাল ১১টা নাগাদ রান্নাঘরের পাশ থেকে একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায় এলাকাবাসীরা। কীভাবে এই বোমা বিস্ফোরণ হলো? কে বা কারা এই বোমা রেখে গেল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, কোন হতাহতের খবর নেই। কিন্তু প্রশ্ন উঠছে এই বিজেপি কর্মীর বাড়িতে কোথা থেকে বোমা এলো। এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে সিআইডির আধিকারিক, বোমা স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞরাও গিয়ে পৌঁছান। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের নেতা কৌশিক দত্ত বলেন, “বসিরহাটে বিজেপি জিততে পারবে না। সেটা বুঝতে পেরে হাসনাবাদ সহ সারা বসিরহাটে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।” অন্যদিকে শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম। সন্দেশখালির মল্লিকপাড়ায় আবু তালেবের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার তালেবের বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। ঠিক কী কারণে এই হানা, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন মহিলা অফিসার-সহ সিবিআই আধিকারিকরা গ্রামে হাজির হয় সিবিআই। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে ঢুকেই আবু তালেবের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির মেইন গেট তালা বন্ধ এদিন। সূত্রের খবর, বাড়ির ভিতরে কেউই ছিল না।
Read Next
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
Related Articles
Check Also
Close
-
দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির পুজো তমলুক শহরে, ভীড় মানুষেরDecember 29, 2023







