শিলিগুড়ির ডাবগ্রামে অবস্থিত ফুড করপোরেশনের এই গোডাউনে আজ ঘুরে গেলেন বিজেপী সাংসদ দিলীপ ঘোষ।তিনি জানান স্বাধীনতার প্রায় পরপরই খাদ্যশস্য মজুত করার জন্য এটি তৈরি করা হয়। পুরনো হওয়ায় রক্ষণাবেক্ষণে একটু সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাগুলির সমাধান সূত্র খোঁজার বিষয়ে আলোচনা করলাম আমরা।
তিনি জানান এইগোডাউন থেকে সিকিম ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় খাদ্য সরবরাহ করা হয়। পাশাপাশি সেনাবাহিনীতেও খাদ্য সরবরাহ করা হয়। যদিও ফুড করপোরেশন যে খাদ্যসামগ্রী পাঠায় সেগুলি সাধারণ মানুষ অবধি পৌঁছায় না। রাজ্য সরকার দুর্নীতি করে নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।তিনি জানান কেন্দ্রীয় সরকার রেশন ব্যাবস্থা মজবুত করতে হাজার হাজার কোটি টাকা ব্যায় করছে,আর বর্তমান তৃণমূল সরকার তার ফায়দা লুঠছে। রেশন ব্যাবস্থা একেবারেই ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে। দিলীপ ঘোষ এদিন জানান কয়েক কোটি টাকা খরচ করে অভিষেক বন্দোপাধ্যায়” জন জাগরন ” যাত্রা করছেন।আর সাধারন মানুষ না খেতে পেয়ে হতাশায় ভুগছেন। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন পদত্যাগ করবেন। দিলীপ ঘোষের কটুক্তি বলছেন কেন পদত্যাগ করে দেখান। তাহলে বাংলার মানুষ বাচবে। বাংলার ছেলেমেয়েদের আর চাকরির জন্য আক্ষেপ করতে হবে না।বিজেপী সোনার বাংলা তৈরী করবে।







