রাজনীতি

আর ভোট ভাগাভাগি হবে না, দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী জয় নিয়ে আশাবাদী

মানুষের কাছে তিনি পৌঁছেছিলেন। মানুষ তাঁর কথা শুনেছেন। এই দাবি করলেন ঈশা খান চৌধুরী। কংগ্রেস এই আসন অতীতের মতো এবারও জিতবে। দাবি করলেন ঈশা।
মঙ্গলবার সকাল থেকে মালদহ দক্ষিণ কেন্দ্রে ভোট চলছে। ঈশা খান চৌধুরী ভোট দিতে আসেন। গত বার তিনি মালদহ উত্তর কেন্দ্রের প্রার্থী ছিলেন। সেই বার মৌসম বেনজির নূরও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন।
ভাই – বোনের ভোট ভাগাভাগি হয় ওই কেন্দ্রে। বিজেপি প্রার্থী খগেন মুর্মূ ওই কেন্দ্রে জেতেন।এবার ঈশাকে মালদহ দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। এই আসন কংগ্রেসের গড় বলেই পরিচিত।
আবু হাসেম খান চৌধুরী দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রের সাংসদ ছিলেন। তিনি এবার ভোটে লড়েননি। ছেলে ঈশা খান চৌধুরী তাঁর জায়গায় প্রার্থী হয়েছেন। মঙ্গলবার সকালে বাবাকে নিয়ে ভোট কেন্দ্রে হাজির হন ঈশা।
আবু হাসেম খান চৌধুরীকে হাত ধরে ভোট দিতে নিয়ে যান। এবার জেতার ব্যাপারে আশাবাদী ঈশা। তিনি বলেন, ডালুবাবু তাঁকে নিজের আসন ছেড়ে দিয়েছেন। এবার আর ভোট ভাগাভাগি হবে না। মানুষ এক জায়গাতেই ভোট দেবেন।
এনআরসি, সিএএ ইস্যু মানুষের মধ্যে প্রভাব তৈরি করেছে। মানুষ এইসব চাইছে না। এই কেন্দ্রে মানুষ কংগ্রেসকেই ভোট দেবে। জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, তা জানালেন ঈশা খান চৌধুরী। তিনি বিশ্বাস রাখছেন, এই কেন্দ্রে কংগ্রেস জিতবে।
দক্ষিণ মালদহ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শেহনওয়াজ আলি রায়হান। তিনি সকালের কিছু পরে ভোট দিতে এলেন। নিজের গ্রামের তোফি গার্লস প্রাইমারি স্কুলে তাঁর ভোট। কালিয়াচক ২ নম্বর বুথে ওই স্কুল।
পশ্চিম তোফিতে ১৫৮ নং বুথে তিনি ভোট দেন। মানুষের সমর্থন তিনি পাচ্ছেন। এই দাবি করেছেন তৃণমূল প্রার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.