রাজনীতিরাজ্য

চব্বিশে কি একসঙ্গেই হতে পারে লোকসভা-বিধানসভা নির্বাচন? শুভেন্দুর মন্তব্য উস্কে দিল জল্পনা

একসঙ্গেই কি হওয়ার সম্ভাবনা লোকসভা ও বিধানসভার নির্বাচন? ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখার উদ্দেশ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করেছে কেন্দ্র। ডাকা হয়েছে লোকসভার বিশেষ অধিবেশনও। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যও খানিক উস্কে দিল সেই জল্পনা৷

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লোকসভা আর বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করার কথা বলছেন। মোদী যে বছর প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন, চোদ্দ সালের নির্বাচনী ইস্তেহারে বিজেপি লেখে, তারা সারা দেশে একসঙ্গে ভোট করাতে চায়।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস নিয়ে প্রস্তাব পেশ করার সময় কেন্দ্রীয় সরকারের প্রতি সরব হয়েছিলে। তাঁর মন্তব্য ছিল, ‘আমরা আমাদের রাজ্যের নাম পরিবর্তন করতে চেয়েছিলাম। আপনারা (বিজেপি) আজ ক্ষমতায় আছেন, তাই করলেন না, যেদিন ক্ষমতা উল্টাবে সেদিন করব।’
মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার সরব হলেন শুভেন্দু অধিকারী। তাঁর পালটা জবাব, ‘ওঁর ক্ষমতা উল্টে যাবে। ২৪-এ একসাথে লোকসভা আর বিধানসভা ভোটটা হতে দিন। ২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।’ তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.