রাজ্য

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২৪ এর ফলাফল, দুপুর তিনটে ওয়েবসাইট ফল প্রকাশ

বুধবার দুপুরে প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল শিক্ষা সংসদ। সব নম্বর অনলাইনের মাধ্যমে নেওয়া হয়েছে।
আর সেই কারণে কিছুটা ফল প্রকাশে দেরি হল বলে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। কলকাতা পাঁচ নম্বরে রয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। মেয়েদের পাশের হার এই বছর ছেলেদের তুলনায় পিছিয়ে। মেয়েদের পাশের হার ৮২.৫%, ছেলেদের পাশের হার ৯০%।

এবার ১৫ টি জেলা থেকে প্রথম দশে রয়েছেন ৫৮ জন। সবার আগে এগিয়ে রয়েছে হুগলি এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়া। এমনটাই জানিয়েছেন সংসদ সভাপতি। প্রথম হয়েছেন অভীক দাশ(৪৯৬)। আলিপুর দুয়ার থেকে তিনি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্নর ৯৯ শতাংশ। দ্বিতীয় হয়েছেন সাম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে স্নেহা ঘোষ।হুগলি জেলার চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দির তার প্রাপ্ত নম্বর ৪৯৩। এছাড়াও যুগ্ম ভাবে প্রথম স্থানে আছে কোচবিহার জেলার সুনীতি একাডেমির প্রতিচী রায় তালুকদার।
দুপুর তিনটে থেকে ওয়েবসাইট জানা যাবে ফল। শুধু জন্মতারিখ ও রোল নম্বর দিলেই পাওয়া যাবে রেজাল্ট। শুক্রবার ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে তাদের স্কুল থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.