পৌরসভার রাস্তার কাজের জন্য ওয়ার্ক ওডার হয়েছে, সেই ওয়ার্ক ওডারে কাজ পাইনি পৌরসভার স্থায়ী SAE কর্মী, পরিবর্তে কাজ দেওয়া হয়েছে অস্থায়ী কর্মী কে, এতেই বিজেপি কর্মীরা বিক্ষোভ করে রাস্তার কাজ বন্ধ করলো।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড রথতলা এলাকায়।
বিজেপি কর্মীদের অভিযোগ রামজীবনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রথতলা সংলগ্ন রাস্তার কজ হচ্ছে, রাস্তার কাজটি হচ্ছে আনুমানিক প্রায় 24 লক্ষ টাকা। সেই কাজ পৌরসভার স্থায়ী SAE কর্মী কে না দিয়ে অস্থায়ী এক কর্মীকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সকালে সেই কাজ বন্ধ করল বিজেপি কর্মীরা।
এই বিষয়ে রামজীবনপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর পম্পা রানী দত্ত বলেন ঢালাই রাস্তা ছিল রাস্তার কাজ চলছিল আজকে বন্ধ করে দেয় কিছু ব্যক্তি।







