কেন্দ্র

‘সরকার তো আব বোনেগি হি’ বললেন নীতিশ কুমার

দিল্লিতে এসে উপস্থিত হলেন নীতিশ কুমার। এনডিএ জোটের সমর্থনে বুধবার দিল্লিতে হাজির হন জেডিইউ প্রধান। দিল্লি বিমানবন্দরে নীতিশ কুমার হাজির হতেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। এবং সেই প্রসঙ্গে বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতিশ কুমার জানান, ‘সরকার তো আব বনেগি হি।’ সম্প্রতি বুধবার দলের সাংসদ সঞ্জয় কুমার ঝা-কে নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হাজির হন দিল্লিতে।

প্রসঙ্গত চব্বিশের লোকসভা ভোটের আগে জেডিইউ প্রধান নীতিশ কুমার মহাগাটবন্ধন থেকে আলাদা হয়ে যান। ফলে নীতিশ বিহারের মুখ্যমন্ত্রী থাকলেও, উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরতে হয় লালু-পুত্র তেজস্বী যাদবকে। যার জন্যে ওই সময় নীতিশ কুমারকে ‘পালটিবাজ’ বলে কটাক্ষের স্বীকার হতে হয় রাজনৈতিক মহলে। ফলে বিষয়টি নিয়ে শুরু হয়ে যায় জোরকদমে চর্চা পর্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.