রাজনীতি

‘কাঠিবাজি রাজনীতির অঙ্গ’, পরাজয়ের পরই বিস্ফোরক দিলীপ

নির্বাচনে পরাজয়ের পরবর্তীতেই এবার রাজ্য নেতৃত্বের প্রতি সরব হলেন দিলীপ ঘোষ। কাঠিবাজি, চক্রান্ত ছিল বলে দাবি করেছেন তিনি।

এই বছরের লোকসভা ভোটে মেদিনীপুর আসন থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করে বিজেপি। তাঁর প্রতিপক্ষ ছিল তৃণমূলের কীর্তি আজাদ। যদিও এই আসনে জেতার বিষয়ে আশাবাদী ছিলেন দিলীপ। তবে, হয় উলটো।

পদ থেকে অপসারিত হওয়া প্রসঙ্গে দিলীপের উবাচ,’অসম্ভব কিছু না। সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন এইগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি। পুরো ইমানদারি দিয়ে করেছি। ফাঁকি রাখিনি। এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্তত লড়াই হয়েছে। দলের পলিসির ওপর অনেক কিছু নির্ভর করে। যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তাঁরা ভাববেন।’

শোনা যায়, মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী হিসাবে প্রথম ভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যা নিয়ে মতবিরোধ ছিল চুড়ান্ত। বারংবার দিল্লির দরবারে গিয়ে তা নিয়ে আলোচনাতেও সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। যদিও সেইসবকে মিথ্যা বলেই গণ্য করে গেরুয়া ব্রিগেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.