রাজনীতি

বিজেপি ত্যাগ করলো রুদ্রনীল? প্রার্থীপদ না পেয়েই এই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলেন তিনি

দোলের দিন সকালেই ঘটলো ছন্দপতন! একসঙ্গে অন্তত ৭৭ টা দলীয় গ্রুপ ছেড়েছেন তিনি এইদিন। প্রার্থিপদ না পেয়েই কি তবে এই চূড়ান্ত সিদ্ধান্ত তার? সূত্রের খবর, সোমবার দুপুরে আচমকাই একধিক দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন তিনি। এরপরেই রুদ্রনীলের দল ছাড়া নিয়ে তীব্র চর্চা শুরু হয়।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রাজ্যের প্রায় সব আসনের প্রার্থীর নাম ঘোষণা হলেও বিজেপির তরফ থেকে রুদ্রনীলের নাম কিন্তু ঘোষণা করা হয়নি। শোনা গেছে এরপরই তার ‘মনখারাপ’ হয়। কেউ কেউ আবার দাবি করেন, এতদিন ধরে দলের জন্যে সর্বস্ব দিয়েও টিকিট না পাওয়া তা মেনে নিতে পারেননি তিনি।

দল যদি ডায়মণ্ড হারবার থেকে প্রার্থী করে তাকে? বিজেপির রাজ্য সাংস্কৃতিক সেলের আব্বয়ক বলেছেন, ‘‘দল বললে একশো বার!’’ নাম না নিলেও কটাক্ষ করতে ছাড়ছেন না অভিষেক বন্দোপাধ্যায়কেও। রুদ্রনীলের দাবি, ‘‘ডায়মন্ড হারবারের মানুষ বিরক্ত।’’ দোলের দিন রুদ্রনীলের এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই রং এর প্রসঙ্গ উঠে আসে। আর এই রং পাল্টানোর ক্ষেত্রে রুদ্রনীলের বদনাম আছে? জবাব এলো, ‘‘দলগুলোই নিজেদের আসল চরিত্র বদলেছে।’’ তিনি কাঞ্চনের বিয়েতে না যাওয়া নিয়ে জানিয়েছেন, বন্ধু অন্য দল করেন বলে তার সঙ্গে দেখা হবে না এ রকম টা নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.