অফবিট

আজ ঈদের দিনে অনুরাগীদের দেখা দিলেন দুই খান

আজ গোটা দেশ জুড়ে হচ্ছে ঈদ উৎসব। আর ১৩ই মাঝে আজকের দিনে তাদের অনুরাগীদের দেখা দিলেন বলিউডের দুই খান। মন্নতের ছাদে হাজির হয়ে অনুরাগীদের  উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিতে দেখা গেল বলিউডের বাদশা শাহরুখ খানকে। প্রিয় অভিনেতার এক ঝলক পেতে মন্নতের সামনে সকাল থেকে ভিড় করতে শুরু করেন তার অনুরাগীরা। ফলে ভক্তদের নিরাশ করেননি তিনি। ইদের দিন বেলা গড়াতেই মন্নতের ছাদে হাজির হন শাহরুখ।

অপরদিকে ইদের সকালে একইভাবে অনুরাগীদে দেখা দেন বলিউডের ভাইজান। ব্যান্দ্রায় সলমনের যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট রয়েছে, তার ব্যালকনি থেকে অনুরাগীদের সামনে ধরা দেন বলিউড তারকা সালমান খান। অভিনেতার সঙ্গে তাঁর বাবা সেলিম খানকেও দেখা যায় এদিন গ্যালাক্সির ব্যালকনিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.