বছর না ঘুরতেই হাড় হিম করা করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর আজ অর্থাৎ সোমবার সকালে ওই একই রকমভাবে ফের দুর্ঘটনার কবলে পড়লো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। উত্তরবঙ্গের ফাঁসিদেওয়াতে আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং এক মালগাড়ির মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। আর এই ভয়াবহ দুর্ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে মালগাড়ির চালককে।
রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়ির চালকের সিগন্যাল উপেক্ষা করার ফলে। প্রসঙ্গত এক্ষেত্রে এই দুর্ঘটনায় এক্সপ্রেস এর চালক, লোকো পাইলট এবং মালগাড়ি চালক তিনজনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে।







