জেলা

আক্রান্ত বিজেপি কর্মীদেরকে দেখতে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি জেলা সভাপতি ।

গোপালনগরের চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যাওলা পাড়াতে গত ১২ তারিখ মঙ্গলবার তৃণমূল কর্মী শ্মশান সহ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ও মারধর করে বলে অভিযোগ । আক্রান্ত বিজেপি কর্মীদেরকে সোমবার বিকেলে দেখতে যান বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে । তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ।

শান্তনু ঠাকুর জানিয়েছেন, বিজেপিতে ভোট দেওয়ার কারণে বিজেপি কর্মীদেরকে কোপানো হয়েছে। পুলিশকে অভিযোগ জানানো সত্বেও কোন ব্যবস্থা নেয়নি। এরপরে এলাকার মানুষ ব্যবস্থা নিতে বাধ্য হবে ।

যদিও বনগাঁ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন এটা কোন রাজনৈতিক গন্ডগোল নয় । পারিবারিক গন্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি । শান্তনু ঠাকুরের কোন কাজ নেই সেই কারণেই পারিবারিক গন্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে । ভ্রান্ত অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.