২ই বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার রাগে যুবতীকে লোহার রড দিয়ে মেরে প্রাণ নিল যুবক। মঙ্গলবার সকালে হার হীন করা ঘটনায় হতবাক সকলেই। মুম্বইয়ের ভাসাই এলাকার মানুষ সকাল সকাল এক নৃশংস হত্যাকান্ডের সাক্ষী ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভিডিও ভাইরাল হয়। অনেকেই প্রেমের সম্পর্কে থাকার সময় একে অপরের সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে। এবার সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের হাতে প্রেমিকার প্রাণ হারানোর মতো ভিডিও দেখা গেল । গত ২ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিল এই তরুণ ও তরুণীর। তবে সেই সম্পর্কের মধ্যে কিছু সমস্যা তৈরী হয়েছিল। যার ফলে ভেঙে যায় সেই প্রেমের সম্পর্ক।
এরপর সেই কারণে ক্ষোভে ফেটে পরে যুবক। তারজন্য গতকাল প্রকাশ্যে দিবালোকে ব্যস্ত রাস্তার ধারে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে ওই যুবতি। এই ঘটনার পর চলতি মানুষেররা নিরব দর্শকের ভূমিকা পালন করে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আসার পর ক্ষনিকের মধ্যে ভাইরাল হয়ে যায়।







