জেলা

তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল একদল সিপিএম সমর্থকদের বিরুদ্ধে

রবিবার সকালে হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া মুন্সীডাঙ্গা শেখ পাড়ায় এক পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল একদল সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকার সিপিএম সমর্থক শেখ ফারুক বেআইনিভাবে বাড়ি তৈরি করছে বলে বাঁকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মফিজুল দীর্ঘদিন ধরেই ওই বাড়ি তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

রবিবার সকালে বাড়ি তৈরির কাজ শুরু হলে মফিজুলের দলবল সেই কাজে বাধা দেয় এবং এর পরেই শেখ ফারুকের লোকজন মফিজুলের পরিবারের উপর ব্যাপক হামলা চালায় বলে অভিযোগ এবং পাল্টাও অভিযোগ পরিবারের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় প্রচুর বোমা পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অশান্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দুপক্ষকে তাড়া করে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। উত্তেজনা থাকায় ঘটস তাহলে পছন্দ হয়েছে পুলিশ পিকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.