অফবিট

আমেরিকাকেই হারাতে পারবে, ভারতকে নয়! আমেরিকাকে হারালেও UPSC-তে চূড়ান্ত ব্যর্থ ChatGPT

 

বিশ্বের তাবড় তাবড় পরীক্ষায় পাস করেও ফেল হতে হলো ভারতের সবচেয়ে বড় ইউপিএসসি পরীক্ষায়। তবে এটা কোনো মানুষ নয়। এটা একটা অ্যাপ। নাম চ্যাটজিপিটি (ChatGPT)। কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর। তবে এই অ্যাপই ভারতের ইউপিএসসি পরীক্ষায় ফেল (ChatGPT Fails UPSC Exam) করলো। চলুন বিস্তারিত জেনে নিন।

 

চ্যাটজিপিটি অ্যাপটি কিছুদিন আগে ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুলে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) প্রোগ্রামের ফাইনাল পরীক্ষায় পাস করেছে। অন্যদিকে মার্কিন মেডিক্যাল পরীক্ষায়তেও উত্তীর্ণ হয়েছে। তবে বিশ্বের বড় বড় পরীক্ষায় পাস করলেও, এই অ্যাপ ইউপিএসসি (UPSC Exam) পরীক্ষার প্রথম ধাপই পেরোতে পারলো না।

 

অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি চ্যাটজিপিটি সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি অ্যাপে বিশ্বের সকল প্রশ্নের উত্তর রয়েছে। তাই অনেকেই গুগল সার্চের থেকে এই অ্যাপকে আগে বেছে নিচ্ছে। গত বছরের নভেম্বরে চালু হয়েছে এই অ্যাপ। যা ইতিমধ্যেই বিশ্বের তাবড় দুটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে পেরোতে পারলোনা ইউপিএসসির গন্ডি।

 

প্রসঙ্গত, ইউপিএসসি পরীক্ষাকে বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা বলে মনে করা হয়। জানিয়ে রাখি, প্রতিবছর এই পরীক্ষায় দেশের কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশ নেয় যার মধ্যে মাত্র পাঁচ শতাংশ পরের ধাপে উত্তীর্ন হতে পারে। এই পরীক্ষায় সেট এ থেকে ১০০টি প্রশ্ন করা হয়েছিল। যেখানে মাত্র ৫৪টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে চ্যাটজিপিটি। এই পরীক্ষায় কাটঅফ মার্কস ৮৭.৫৮। তাই বোঝায় যায় এই প্রযুক্তি ইউপিএসসির প্রথম স্তর পার করতে পারলো না। তবে বিশেষজ্ঞদের দাবি, এই অ্যাপটি সব মুশকিল আসন করতে পারে এবং আগামীতে এটি অনেকের কাজ কেড়ে নিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.