রাজ্যের সকল মা বোনেদের জন্য সুখবর। এ মাস থেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পে আসতে চলেছে নয়া মোড়। সম্প্রতি বিধানসভায় রাজ্য সরকারের যে বাজেট পেশ অনুষ্ঠানটি হল সেখানেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষীর ভান্ডার নিয়ে দুটি দুর্দান্ত খুশির খবর জানালেন মুখ্যমন্ত্রী।
লক্ষীর ভান্ডার প্রকল্প যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে আমাদের রাজ্যের মা বোনেরা এই প্রকল্পের মাধ্যমে মাসিক ৫০০ ও ১০০০ টাকা করে ভাতা পান। তবে এই মাস থেকে তাদের দেওয়া ভাতার পরিমাণ রাজ্য সরকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ মাস থেকে রাজ্যের বেশ কিছু মহিলা ৫০০ ও ১০০০ টাকার জায়গায় ১০০০ ও ২০০০ টাকা করে পাবেন। তবে এই বর্ধিত পরিমাণ অর্থ যে সবাই পাবেন এমনটা নয়। রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কিছু বিশেষ শর্ত রাখা হয়েছে। যারা এই শর্তগুলির আওতায় পড়বেন তারাই কেবলমাত্র এ মাস থেকে ১০০০ ও ২০০০ টাকা করে পাবেন।
দু এক মাস আগেই নবান্নে সংঘটিত হওয়া এক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এবার থেকে রাজ্যের বিধবা মহিলারাও রাজ্যের অন্যান্য মহিলাদের মতোই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তার ফলে তারা বিধবা ভাতার দরুন যেমন মাসিক ৪০০ টাকা করে পান তেমন তো পাবেনই, তার সঙ্গে লক্ষীর ভান্ডার প্রকল্পের দরুনও জাতিগত অবস্থা অনুযায়ী প্রতি মাসে ৫০০ ও ১০০০ টাকা করে পাবেন। আর তার ফলে তাদের মোট প্রাপ্য ভাতার পরিমাণ হবে ৯০০ ও ১৪০০ টাকা। আর এবার সেটাই সত্যি হতে চলেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে এই মাস থেকেই রাজ্যের যেসব বিধবা মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্প ও বিধবা ভাতার জন্য একসঙ্গে আবেদন করবেন তাদের মধ্যে জেনারেল ক্যাটাগরির বিধবা মহিলারা ৯০০ টাকা করে এবং সংরক্ষিত ক্যাটাগরির মহিলারা ১৪০০ টাকা করে পাবেন।
বিধবা মহিলারা বাদে বাকি যে সব মহিলারা আছেন এবং তাদের মধ্যে যাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষীর ভান্ডারের টাকা জমা পড়েনি তারা এই মার্চ মাসে দু মাসের টাকা এক সঙ্গে পেতে চলেছেন। যার ফলে তাদের মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে জেনারেল ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে ২০০০ টাকা।







