খেলাধুলা

লাল হলুদ বিগ্রেডের সহজ জয় দিয়ে মরশুম শুরু

গতবারের ফাইনালিস্ট ইস্টবেঙ্গল প্রত্যাশিত জয় দিয়ে শুরু করলো মরশুম। সোমবার সন্ধ্যায় বায়ুসেনাকে ৩-১ গোলে হারিয়ে টিম লাল-হলুদ ডুরান্ড কাপে জয় দিয়ে অভিযান শুরু করলো। এদিন কার্যত যুবভারতীর রঙ ছিল লাল হলুদ। এদিন সন্ধ্যায় লাল হলুদের হয় মশাল জ্বালেন ডেভিড লালানসাঙ্গা (David Lalhlansanga), দিমিত্রিয়স দিয়ামানতাকোস (Dimitrios Diamantakos) ও সাউল ক্রেসপো (Saul Crespo)। ম্যাচে প্রথম থেকেই যায় নিজেদের জাত চিনিয়েছে তালাল-দিমি জুটি।

ম্যাচের শুরুতে পিছিয়ে পরেও দারুন জয় ইস্টবেঙ্গলের। ম্যাচের শুরুতে বায়ুসেনা লাল হলুদ ডিফেন্সে আক্রমণ শানিয়ে ১৯ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল করেন এয়ার ফোর্সের নাওরেম সমানন্দা সিং। তাঁকে এসিস্ট করেন সৌরভ সাঁধুকা। স্কোরলাইন হয়ে দাঁড়ায় ০-১। তবে পিছিয়ে পরেও তালাল দিমিরা ব্যাকফুটে যায়নি। মুহুর মুহূর গোলের সুযোগ তৈরি করতে থাকে।

সোম সন্ধ্যায় ইস্টবেঙ্গলকে বেশ গোছানো টিম দেখিয়েছে। তারুণ্যের সাথে নতুন বিদেশিদের ভালো বোঝাপড়া দেখা গেছে। কার্লেস কুয়াদ্রাতের টিম এদিন অনেক ম্যাচিউর ফুটবল খেলেছে বলা যায়। প্রথম পর্বের শেষে ৪৩ মিনিটের মাথায় মেহেদি তালালের বাড়ানো পাস থেকে সমতা ফেরান ডেভিড। স্কোরলাইন হয় ১-১। দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে দেন দিমি। ৬০ মিনিটের মাথায় মার্ক জোথানপুইয়া তাঁকে এসিস্ট করেন। দ্বিতীয় গোল ঠিক আট মিনিট পরে ৬৮ মিনিটে কফিনে শেষ পেরক পোঁতে সাউল ক্রেসপো। স্কোরলাইন হয়ে দাঁড়ায় ৩-১।

দলের এই পারফরম্যান্সে কোচ থেকে সমর্থক, কর্মকর্তারা বেশ খুশি। তবে দলের লক্ষ্য আগেরবারের অধরা কাপ এবার জেতা। ম্যাচের পারফরম্যান্স নিয়ে ক্লাব কর্মকর্তা নিতু সরকার বলেন, ‘দল এখনও পুরোপুরি ফিট হয়নি। কিছুটা সময় গেলে আরও ভাল খেলবে আশা করছি।’ ইমামি কর্তা বিভাস আগরওয়াল দলের খেলায় বেজায় খুশি। তিনি বললেন, ‘ভাল খেলেছে দল। দিমিত্রি গতবারের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। আগামী তিনদিনের মধ্যে আমরা ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করে ফেলব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.