কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। সাফ জানালেন মানুষের জন্য কাজ করতে গেলে পদের দরকার হয় না, আমি রামনগরের বিধায়ক আছি, বিধায়ক হিসেবেই মানুষের জন্য কাজ করব। কাজ করবার জন্য মন্ত্রিত্বের দরকার পড়ে না।
মহিলা ফরেস্ট রেঞ্জারের কাছে কোনোভাবেই ক্ষমা চাইবেন না। সাফ জানালেন অখিল, সাথে সাথেই তিনি বললেন কারোর কাছে ক্ষমা তিনি কোনদিন চাননি। তিনি গতকাল মহিলা ফরেষ্ট অফিসারের ঘটনায় মোটেও অনুতপ্ত নন।







