জেলা

নদিয়ায় নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী যুবক

দোকানে জিনিস কিনে দেবার নাম করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ এক নাবালিকাকে । ঘটনাটি ঘটেছে শুক্রবার নদীয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায় । পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত্রি নটা নাগাদ মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী যুবক মেয়েকে মুখে রুমাল দিয়ে কলা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । মেয়ে অচৈতন্য হয়ে পড়ে থাকে কলাবাগানে । দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় মেয়ের বাবা-মা মেয়ের খোঁজ খবর শুরু করে ।

দীর্ঘ খোঁজাখুঁজির পর আনুমানিক রাত্রি একটা নাগাদ কলাবাগানে অচৈতন্য অবস্থায় পাই নাবালিকা মেয়েকে । মেয়ের বাবা-মা মেয়েকে বাড়িতে নিয়ে এসে মাথায় জল দিয়ে সেবা করার পর তার জ্ঞান ফেরে । জ্ঞান ফেরার পর মেয়ে কোন কিছুই ভয় বলতে চাইনি । কারণ পরিবারের অভিযোগ তার মেয়ের ধর্ষণের ছবি তুলে রাখে ওই প্রতিবেশী যুবক । এমনকি হুমকি দেয় যদি বাড়িতে এই কথা জানিয়ে দেয় তাকে খুন করবে । এমনকি গোটা পরিবারকে প্রাণে মারবে বলে হুমকি দেয়। গরিব মানুষ সবাই ভয়ে কাউকে একথা বলতে সাহস পাইনি ।আজ শনিবার বৈকালে প্রতিবেশীরা এই ঘটনা জানতে পেরে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াই । পরিবারের সদস্যদের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর আক্রান্ত পরিবারকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসে এবং থানায় লিখিত অভিযোগ করে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে । পরিবারের দাবি তাদের নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে । নাবালিকা রাতের সমস্ত ঘটনা আমাদের ক্যামেরার সামনে প্রকাশ করেন । পরিবার চাই ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.